রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ৩
রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কল্যাণপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড় অভিমুখে একটি অটোরিকশা (মাহেন্দ্র) আসছিল। কল্যাণপুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকসহ চালক ও সহকারী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
