২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ফরিদপুরে বোয়ালমারীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 06:22 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদি বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার জানান।

নিহত মো. শফিজদ্দিন (৭০) বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা। তিনি সাতৈর ইউনিয়নের কানখরদিতে জামাতা আকতার মল্লিকের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার জানান, দুই দিন আগে শফিজদ্দিন মেয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বৃদ্ধকে চাপা দেয়।

“গুরুতর অবস্থায় তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।