২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩ ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় তিন ট্রাকের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 04:30 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

নিহত নিত্যানন্দ বিশ্বাস (৪২) যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে তারা হতাহত হন বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর সোলেমান জানান।

এসআই বলেন, নিত্যানন্দ ঢাকা থেকে আটটি মটরসাইকেল কিনে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। পথে অন্য একটি ট্রাক অপর একটি ট্রাককে অতিক্রম করতে গেলে তিন ট্রাকের সংঘর্ষ হয়। তাতে দুই চালক ও তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আহত আলামিন নামে একজনকে খুলনায় পাঠানো হয়েছে আর অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই সোলেমান।