২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আগুনে পুড়ল হার্ডওয়্যার সামগ্রীর গুদাম

রাজশাহী শহরে ওয়েল্ডিং স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে একটি হার্ডওয়ার সামগ্রীর গুদাম পুড়ে গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 06:05 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

শহরের কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম জানান।

তিনি বলেন, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির গুদামের বাইরে সংস্কারের কাজ করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুন লাগে। খবর পেয়ে তাদের আটটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

গুদামে ফোম ও পার্টিকেল বোর্ড ছাড়াও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে তিনি জানান। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।