নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারীর মৃত্য, সড়ক অবরোধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় পথচারী এক নারীর প্রাণ গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কনট্রাক্টর মসজিদ এলাকার চৌমুহনী-মাইজদী সড়েকে এ দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
নিহত সাদিয়া বেগম (৫০) উপজেলার কাদিরপুর ইউনিয়নের মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, “সাদিয়া কনট্রাক্টর মসজিদ এলাকায় সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঘটনার পরপরই নিহতের স্বজন ও বিক্ষুব্দ এলাকাবাসী অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১টার যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
