গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত তানভীর সিদ্দিকী (২২) উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
উপজেলার বড়চালা এলাকায় মাওনা-ফুলবাড়িয়া সড়কে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল মোল্লা জানান।
এসআই এলাকাবাসীর বরাতে বলেন, তানভীর সকালে মাওনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তানভীর ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাক আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এসআই সোহেল মোল্লা জানান।
