মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জ সদর উপজেলায় হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন, যাদের জন ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।
সদর উপজেলা মানোরা গ্রাম থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার পশ্চিম সেওতার মো. তোরাব আলীর ছেলে শাওন (২৬), মো. তারা মিয়ার ছেলে মো. রাব্বি (২৭) এবং মো. সবুর উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)।
নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে মানোরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ‘কারবারিকে’ গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। রিমান্ড আবেদন করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
