২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 04:40 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার চক শাহবাজপুর এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ওসি হারুন অর রশিদ মৃধা জানান।

নিহত আলম হোসেন (২৫) উপজেলার হায়দারপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মানসিক ভারসাম্যহীন আলম সকালে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।