মশায় অতিষ্ঠ রাজবাড়ী পৌরবাসী
স্প্রে বা কয়েল, মশা মারতে কাজে আসছে না কিছুই। মশার উপদ্রপে অতিষ্ঠ রাজবাড়ী পৌরশহরের ঝোপ-ঝাড় পরিষ্কারের দাবি জানিয়েছেন শহরবাসী।
পৌরশহরের ভবানীপুর এলাকার মো. লিটন বলেন, “মশার যন্ত্রণায় খুব বিপদে আছি। আমাদের এলাকায় ড্রেনে পানি প্রবাহ নেই; অনেক স্থানেই ঝোপ-জঙ্গল রয়েছে। ফলে মশার বংশ বিস্তার বৃদ্ধি পাচ্ছে।”
