২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অটো চালকের মৃত্যু, কারণ অজ্ঞাত

খাগড়াছড়ির গুইমারায় নিজ বাড়ি থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 06:30 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শুক্রবার বেলা ১১টার দিকে হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় নিজ বাড়িতে এই ব্যক্তির লাশ পাওয়া যায়।

মৃত মো. রোমান গাজী (৫০) কালাপানির মৃত আফতার গাজীর ছেলে।

গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রোমান গাজী পেশায় একজন অটোরিকশা চালক। পুলিশ তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাতে ওসি জানান, বসত বাড়ি নির্মাণ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন রোমান গাজী। এ নিয়ে প্রায়ই বাড়িতে অন্যদের সঙ্গে কথা কাটাকাটি হতো। এ নিয়ে তিনি গভীর রাতে প্রায়ই বাসা থেকে বেরিয়ে যেতেন ও একা থাকতেন।

প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি; মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।