‘চাচার ছোড়া’ দায়ের আঘাতে প্রাণ হারাল শিশু ভাতিজি
মাদারীপুরের শিবচরে এক যুবকের বিরুদ্ধে দায়ের আঘাতে তার দশ মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার পাঁচ্চর এলাকার হোগলারমাঠে সোমবার এ ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
“এ সময় হঠাৎ সে তার ভাবির দিক ধারালো দা ছুড়ে মারে। তখন ভাবির কোলে থাকা ১০ মাস বয়সী শিশু আয়েশার মুখে দায়ের কোপ লাগলে সে গুরুতর আহত হয়।”
ওসি বলেন, তখনই তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়।
ওসি জানান, লাশ শিবচর থানা পুলিশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় ওই শিশুর চাচা জামাল বেপারিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
