গোপালগঞ্জে পৃথক সড়কে প্রাণ গেল ২ জনের
গোপালগঞ্জে পৃথক সড়কে শিশুসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
গোপালগঞ্জ প্রেসক্লাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ও কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে ইঞ্জিনচালিত রিকশাভ্যানের চাপায় সোমবার বিকেলে তারা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়ার মহানন্দ মণ্ডলের ছেলে মধুসূধন মণ্ডল (৬০) ও কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের উজ্জল শেখের ছেলে ইমাম উদ্দিন (৪)।
কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ইমাম উদ্দিন প্রতিবেশী রকিবুল ইসলাম নামে এক তরুণের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে ঘুরতে যায়। পথে ভ্যান উল্টে নিচে চাপা পড়ে শিশু ইমাম আহত হয়। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধুসূধন মণ্ডলও মারা যান সোমবার বিকালে।
অন্যদের ওই হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই বিশ্বজিৎ ঘোষ।
