২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 10:06 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, শনিবার রাত ৯টায় উপজেলার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় লাগা আগুন পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন  

শ্রমিকরা জানান, রাতে নিটিং সেকশনে হঠাৎ আগুন লেগে দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঞ্চন, আড়াইহাজারের সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরেফীন বলেন, “ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানার মেশিন, মালামাল ও সুতা পুড়ে যায়।” 

এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানালেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।