নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় আগুন লেগেছে; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় সিকদার অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় এই আগুন লাগে বলে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান।
তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে কারখানার তৃতীয় তলায় নিটিং সেকশনে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ও কাঞ্চনসহ বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
