২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 12:18 AM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সদর উপজেলার সুলতানপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান।

নিহত নাজেল মিয়া (২৪) আশুগঞ্জ উপজেলার আর নাজিম মিয়া (২৪) সদর উপজেলার কলেজপাড়ার বাসিন্দা।

আহত ইনামুল মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, বিজয়নগর উপজেলায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে ফেরার পথে চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। 

“স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি, তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।