২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাটি খননে মিলল অস্ত্র-গুলি

খুলনায় পরিত্যক্ত জমিতে বাড়ি করতে মাটি খননের সময় অস্ত্র ও গুলি পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 06:01 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার সকালে ডুমুরিয়া উপজেলার ঘোনা তালতলা এ অস্ত্র ও গুলি উদ্ধার করার কথা জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান।

ওসি বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যক্ত ছিল। বাড়ি করবেন বলে বুধবার সকালে মাটি কাটতে শ্রমিক নিয়োগ করেন তিনি।

“দেড়ফুট মাটি কাটা হলে সেখানে অস্ত্র ও গুলি দেখতে পান একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন।”

ওসি ওবাইদুর বলেন, পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের একটি পাইপ, দোনলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটি, একনলা বন্দুকের গুলি ৬০ রাউন্ড, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুই রাউন্ড, এসএমসির গুলি ৪২ রাউন্ড ও এসএমসির একটি ম্যাগজিন উদ্ধার করে।

অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলি অনেক আগের। মরিচা ধরেছে। এ ঘটনায় জিডি করা হয়েছে।