২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 10:07 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল।

নিহতরা হলেন- উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২), মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) এবং খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

ওসি জানান, সকালে কভার্ডভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপতীর দিক থেকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুদু ও মোর্শেদা নিহত হন।

আহত অপর দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরাকে মৃত ঘোষণা করেন। আর পরিস্থিতি গুরুতর হওয়ায় ফরিদকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।