২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র-ইয়াবা উদ্ধার, ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 03:12 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

আটকরা হল-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ আরাকান (১৯) ও একই ক্যাম্পের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে মো. মুহিবুল্লাহ (৩৭)।

তারিকুলের ভাষ্য, “মাদকের চালান লেনদেনের খবরে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় টের পেয়ে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচটি গুলি ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বলে এপিবিএন-এর এ কর্মকর্তা জানান।