২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঝড়ো হাওয়ার মধ্যে গাছচাপায় নারীর মৃত্যু

খুলনার রূপসা উপজেলায় ঝড়ো বাতাসের মধ্যে গাছের চাপা পড়ে এক নারীর প্রাণ গেছে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 10:18 AM

Updated : 02 Aug 2022, 03:01 PM

রূপসা থানার ওসি মোশাররফ হোসেন জানান, রোববার বিকালে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষ্ণা পাল (৫০) ওই এলাকার নিখিল পালের স্ত্রী।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিখিল পাল বলেন, ঝড়ো বাতাস শুরুর পর তার স্ত্রী বাড়ির উঠানে নলকূপে পানি আনতে যায়। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় নলকূপের পাশে থাকা নারকেল গাছ হেলে কৃষ্ণার শরীরে পড়ে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকের কৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।

কৃষ্ণার লাশ হাসপাতাল থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ।

খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, রোববার বিকাল সাড়ে ৫টচার পর ঝোড়ো বাতাস শুরু হয়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চলা ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে স্থায়িত্ব ছিল কম।