ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর পৌর এলাকার ২৭ নম্বর বিলমামুদপুর ব্যাপারীডাঙ্গী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ি রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি মাসুদ আলম।
নিহত রহিমা বেগম (৪০) ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
পরিবারের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, রহিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
