২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে তিন কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 11:46 AM

Updated : 02 Aug 2022, 03:00 PM

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার শনিবার সকালে গণমাধ্যমকে বলেন, “ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর সীমান্ত ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

শেখ খালিদ বলেন, নাফ নদী পার হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারীরা সঙ্গে থাকা বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

"এতে পাচারকারীরা নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা খুলে তিন কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা।”

মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে বলে জানান অধিনায়ক।