গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘ধর্ষণ’: ক্যাম্পাসে মশাল মিছিল
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণে’ জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
