ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, আম-লিচুর ক্ষতি
ঠাকুরগাঁও সদর উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আম-লিচুর মুকুল ঝরে কৃষকের ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয় বলে জানান ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়।
সরজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তায়, মোড়ে মোড়ে শিলার স্তুপ জমে আছে। অনেকেই আগ্রহের বসে নেড়েচেড়ে দেখছেন। কেউ কেউ ছবি তুলছেন।
বৃদ্ধ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “এর আগেও অনেক শিলাবৃষ্টি দেখেছি। তবে কিছুক্ষণ আগে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এর মতো না। এবার সর্বোচ্চ শিলাবৃষ্টি দেখলাম।”
