২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে পুলিশ-আসামিসহ আহত ৫

আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অটোরিকশা উল্টে পাঁচজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 05:19 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া এলাকায় সিরাজগঞ্জ-কামারখন্দ সড়কে তারা আহত হন বলে কামারখন্দ থানার এসআই মহির উদ্দিন জানান।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সকালে তাদের নিয়ে আদালতে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক, আসামি ও পুলিশসহ পাচজন আহত হন।

আহত পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেন ও আসামি মো. রাহাত আলীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কনস্টেবল শামসুল, অপর আসামি আব্দুল মতিন ও অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই মহির।