২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ১৫

রাজবাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 02:22 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর রেল ক্রসিং এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত বাস চালক মো. নাজমুল হুদা রাজশাহীর দুর্গাপুর থানার চৌবাড়িয়া এলাকার মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে।

ওসি বলেন, “পাবনা থেকে বরিশালের চরমোনাইগামী একটি বাস কালুখালীর চাঁদপুরের রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক মারা যান।”

আহতদের মধ্যে দশজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন বলে জানান তিনি।