২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লাখ টাকার হেরোইন উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪০৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক যুবক গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 01:20 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

গ্রেপ্তার শাহাদাৎ হোসেন শাকিল (২৩) উপজেলার পশ্চিম বালীগাঁও বড়বাড়ি এলাকার কফিল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে শাকিলকে আদালতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “গোপন সংবাদে বুধবার রাত ১২টার দিকে পশ্চিম বালীগাঁও বড়বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে স্থানীয় মো. মহসিনের দোকানের সামনে থেকে শাহাদাৎ হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে ৪০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয় “

উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।