২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের বাড়ি থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে বাড়ি থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 12:29 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকা থেকে জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেন তারা।

১৬ বছর বয়সী জহিরুল ওই এলাকার কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে এবং সমিতিরহাট একে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ওসি বলেন, “বুধবার রাতে কোন এক সময় জহিরুলকে ঘরের মধ্যে ধারাল অস্ত্র দিয়ে হত্যার পর লাশ খাটে ফেলে রাখা হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

ছেলেটির মা কোহিনুর বেগম বলেন, “সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজার তালা খোলা দেখতে পাই। পরে ছেলের ঘরে গিয়ে তার পড়ে লাশ পড়ে থাকতে দেখি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

এদিকে জহিরুলের গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ হত্যাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।