২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ইটভাটায় শিশু ধর্ষণের অভিযোগ

জামালপুর সদরে মদিনা ইটভাটায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 12:04 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

এ ঘটনায় ওই ইটভাটার শ্রমিক এফাজ আলী (৫০) কে আটক করেছে পুলিশ। 

আটক এফাজ আলী সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাইজবাড়ী এলাকার মৃত হাছেন আলী আকন্দের ছেলে।  মঙ্গলবার রাতে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভেলা পিংগলহাটি গ্রামে মদিনা ইটভাটায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা সাংবাদিকদের জানান, শিশুটিকে নিয়ে তিন মাস যাবত ওই ইটভাটায় রান্নার কাজ করে আসছেন শিশুর মা। তাদের বাড়ি যশোর জেলার কেশবপুর এলাকায়। অভিযুক্ত এফাজ আলী পাউরুটি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে তার মা ও স্থানীয়রা জানায়।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।