২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গলা কেটে তরুণীকে হত্যা

ঢাকার সাভারে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 11:11 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়ার একটি ভাড়া বাড়িতে তার মরদেহ পাওয়া যায়।

৩০ বছর বয়সী এই নারী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর পানাগাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় মেলেনি।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, প্রতিবেশীরা ঘরের ভেতর খাটের উপর এই তরুণীর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেখানে তিনি একাই থাকতেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শক জাহিদুল বলেন, কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে বিষয়টি তদন্ত হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।