গোপালগঞ্জে টিসিবির পণ্য কালোবাজারে, ডিলারকে জরিমানা
গোপালগঞ্জে টিসিবির নিত্য পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হাসান বুধবার বিকালে এ জরিমানা করেন।
এ সময় ৫০০ কেজি করে চিনি ও ডাল, ৬০০ লিটার সয়াবিন তেলের মধ্যে ১৫০ কেজি চিনি, ২০০ কেজি ডাল ও ১৫০ লিটার সয়াবিন তেলের হিসাব দিতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপালগঞ্জ জেলার কৃষি বিপন অধিদপ্তরের কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
