২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়রায় হরিণের মাংসসহ ‘শিকারি’ আটক

খুলনার কয়রা উপজেলায় হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে ‘শিকারি’ বলছে কোস্ট গার্ড।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 10:43 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

সোমবার গভীর রাতে বড় আংটিয়ারা এলাকায় এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম মামুনুর রহমান জানান।

আহত অসিত কুমার সরদার (৫০) কয়রার বড় আংটিয়ারার নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

মামুনুর রহমান জানান, রাত ১টার দিকে কয়রার কোস্ট গার্ডের পশ্চিম জোনর বিসিজি স্টেশনের একটি টহলদল বড় আংটিয়ারায় অভিযান চালিয়ে অসিতকে আটক করে।

“তার কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।”

হরিণের মাংস ও আটক ‘শিকারিকে’ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান মামুনুর।