উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ, পাশ ৭৯ শতাংশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। পাশের হার শতকরা ৭৯ দশমিক ১৫ ভাগ।
সোমবার ফলাফল প্রকাশ হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন তুহিন জানান।
তিনি বলেন, এবার বাউবি থেকে এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী ৮৪ হাজার ২০৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন অ+, ৮৯৪ জন অ, ৪ হাজার ১৫ জন অ-, ৮ হাজার ৬০ জন ই, ১২ হাজার ৪৯৯ জন ঈ এবং ৫৪৪ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জন ছাত্র এবং ১০ হাজার ৪৩৩ জন ছাত্রী। এ ব্যাপারে বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে বিস্তারিত জানা যাবে।
