সেন্টমার্টিন জেটি ‘বাঁশ রশিতে জোড়াতালি’, চলাচলে ঝুঁকি
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একমাত্র জেটির অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাঁশ আর রশির জোড়াতালি দিয়ে সংস্কার করে চলছে পর্যটকদের ওঠানামা।
স্থানীয়রা বলছেন, টেকনাফ-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেন্টমার্টিনে আসছে। ঝুঁকিপূর্ণ এই জেটি ব্যবহার করে যাতায়াত করছেন তারা। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
