২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ সদরে এক মাদ্রাসাছাত্র হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 06:58 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন।

দণ্ডিত সেলিম হোসেন (৪৫) সদর উপজেলার বার্তা গ্রামের প্রয়াত রহিজ উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১২ ডিসেম্বর ছোড়ার আঘাতে দাখিল পরীক্ষার্থী শরিফুল ইসলামকে (১৮) হত্যা করা হয়। 

এই ঘটনায় শরিফুলের বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সেলিম হোসেন, তার স্ত্রী নাজমা বেগম ও মো. রাজুসহ ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ বলেন, এই রায়ে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আসামিপক্ষে মামলা পরিচালনা কলেন আইনজীবী আবদুল মজিদ ও শহিদুল ইসলাম।