২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সিরাজগঞ্জ সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 03:18 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সয়দাবাদ মুলিবাড়ি রেলক্রসিং থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান।

মৃত নারীর বয়স ৫২ বছর বলে পুলিশ ধারণা করলেও তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মুলিবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।