ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল আরোহীর
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা আরোহীর প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
উপজেলার পলাশকান্দি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা বলে জানান দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান।
মৃত চাঁন মিয়া (৪০) দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন- অটোরিকশা চালক নুরু আলম (৩০) ও যাত্রী হলুদ মিয়া (৩৫)।
আহতদের মধ্যে নুরুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং হলুদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুরনো খবর
