ময়মনসিংহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবকের মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া।
মৃত পাভেল মিয়া (২০) ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রুহুল আমীনের ছেলে।
ওসি বলেন, মঙ্গলবার সকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ালে পাভেল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুল।
