২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

রংপুর নগরীর শাপলাচত্বরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল মেকানিকের প্রাণ গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 09:50 AM

Updated : 25 Oct 2022, 10:13 AM

রোববার রাত সাড়ে ১২টার দিকেনগরীর শাপলাচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান।

মৃত আপন (২২) নগরীর আনছারী মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় বুলু মিয়ার মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “গ্যারেজে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আপনের মৃত্যু হয়।”

এ ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।