২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের গোপালপুরে ৫ ইউপিতে নৌকার জয়

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়নের সবগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 12:26 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

সোমবার রাতে জেলা নির্বাচন কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

জয়ী প্রার্থীরা হলেন হাদিরা ইউনিয়নে বিলকিছ জাহান, নগদা শিমলায় মো. হোসেন আলী, আলমনগরে আব্দুল মোমেন, মির্জাপুরে রফিকুল ইসলাম ও ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম।

জেলা নির্বাচন অফিস জানায়, গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী আসনে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।