গাজীপুরে চড়ুইভাতির আগুনে শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চড়ুইভাতি করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।
মৃত উম্মে মাকতুমা আক্তার (৯) উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান মানিকের মেয়ে।
মনিরুজ্জামান বলেন, গত ২৩ জানুয়ারি তার মেয়ে স্থানীয় অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে চড়ুইভাতি করছিলি। অসাবধানতাবশত রান্নার চুলা থেকে তার গায়ে আগুন ধরে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মাকতুমা মারা যায় বলে তিনি জানান।
