২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সশরীরে পরীক্ষার তারিখ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 01:34 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষাসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে।

”এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে; পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে।”

উইকেন্ড প্রোগ্রামের কথা জানতে চাইলে রহিমা কানিজ বলেন, “উইকেন্ড প্রোগ্রামের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা সশরীরে নেওয়া যাবে।”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় মৌখিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস- পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয়।

পুরনো খবর:

কোভিড: জাহাঙ্গীরনগরে ফের সশরীরে ক্লাস বন্ধ