অসুস্থ জেব্রাটিও মারা গেল
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ জেব্রাটিও মারা গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেব্রাটি মারা যায় বলে পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান।
গত ২২ দিনে নয়টি জেব্রার মৃত্যুর পর শনিবার সকালে আরও দুটি জেব্রার অসুস্থ হওয়ার খবর জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারপর সকালেই একটি এবং সন্ধ্যায় অসুস্থ অপর জেব্রাটিও মারা গেল। গত ২ জানুয়ারি পার্কে প্রথম জেব্রাটির মৃত্যু হয়। এ নিয়ে এ মাসে মোট ১১টি জেব্রার মৃত্যু হল।
ইতোমধ্যেই বিশেষজ্ঞ দল ঘটনা তদন্তসহ মৃত্যু ঠেকানোর উপায় খোঁজার কাজ শুরু করেছে।
পার্কে জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ। তবে আরও তদন্ত ও করণীয় ঠিক করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
আরও
