২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে ধাক্কা, প্রাণ গেল পিকআপ ভ্যানের চালক ও সহকারীর

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি পিকাপভ্যান চালক ও তার সহকারীর প্রাণ গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2022, 01:48 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান।

মৃতদের মধ্যে পিকআপভ্যান চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন।

তারিকুল বলেন, “ইট বোঝাই একটি ট্রাক জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধনবাড়ীগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংর্ঘষ হয়।এতে পিকআপভ্যানের চালক ও তার সহকারী আহত হন।

“পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।