২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিটের গুদাম পুড়ল

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি ককশিটের কারখানা ও গুদামে আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 11:45 AM

Updated : 25 Oct 2022, 10:09 AM

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নলুয়া এলাকার ওই গুদামে আগুন লাগার খবর পান তারা।

অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট সেখানে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে ওই এক ঘণ্টার মধ্যেই কারখানায় থাকা ককশিট ও যান্ত্রপাতি পুড়ে যায়। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নলুয়ার যে এলাকায় ওই গুদামটি পুড়ছে, তার খুব কাছেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন। শতাধিক কারখানা ও গুদাম রয়েছে ওই বাণিজ্যিক এলাকায়।

স্থানীয়রা জানান, রাস্তা বেশ সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়।