২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 12:31 AM

Updated : 02 Aug 2022, 02:31 PM

উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বিনাইরচর গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে নুরুন্নাহারের (৭৫) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নুরুন্নাহার বিনাইরচর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।  

আড়াইহাজার থানার আনিচুর রহমান মোল্লা জানান, নুরুন্নাহারকে তার ভাড়া দেওয়া একটি ঘর থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাহালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

নিহতের মেয়ে সাহিনুর আক্তার জানান, তার বাবা মারা গেছেন কয়েক বছর আগে। তারা তিন বোন ও এক ভাই। তার মা বসতঘর থেকে কিছুটা দূরে জমি কিনে সেখানে তিনটি ঘর করেছেন। এর মধ্যে একটি ঘর ভাড়া দিয়েছেন। প্রায় সময় তিনি ওই বাড়াটিয়া বাড়িতে যেতেন।

“শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে যান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। ওই বাড়ির একটি ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।”