বঙ্গবন্ধুর প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মরণে সেখানে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
এরপর প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন হাসান ফয়েজ সিদ্দিকী।
