মাদ্রাসা ছাত্রকে ‘যৌন নিপীড়ন’: ফেনীতে ৩ শিক্ষক গ্রেপ্তার
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদ্রাসা ছাত্রকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে দায়ের করা মামলায় তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব জানান, উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার (৪০), সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম (৩৯) ও কিতাব বিভাগের শিক্ষক আফতাব উদ্দিন (৪০)।
পরে ছেলেটি এ ঘটনা তার পরিবারকে জানালে তারা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারকে জানান। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার ছেলেটির মা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় মাদ্রাসার হেফজ বিভাগের সহকারী শিক্ষক মো. কাউছারকে প্রধান এবং অধ্যক্ষসহ চার শিক্ষককে আসামি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তার তিন শিক্ষক মামলার প্রধান আসামিকে পালাতে সহযোগিতা করায় তাদের মামলায় আসামি করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
