২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের নেতৃত্বে সোহেল-লিটন

আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 09:13 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি দেওয়া হলো।”

ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।”

Image
হাবিবুর রহমান লিটন

হাবিবুর রহমান লিটন

নতুন সভাপতি সোহেল এর আগে জাবি ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস্ বিভাগের শিক্ষার্থী সোহেলের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪২তম আবর্তনের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক দর্শন বিভাগের শিক্ষার্থী সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের হাবিবুর রহমান লিটন এর আগে বিশ্ববিদ্যালয়ের সহ-সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী।

২০২১ সালের ১৭ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে জুয়েল রানাকে সভাপতি এবং আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল।