২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 05:15 PM

Updated : 28 Apr 2022, 11:21 PM

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মৃণাল কুমার দাস জানান, সোমবার সকাল ৭টার দিকে শহরের মাটিডালী মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।

মৃত সাজেদা খাতুন (৩৫) জেলার গাবতলী উপজেলার করিমপাড়ার বাসিন্দা।

এসআই বলেন, মাটিডালী এলাকায় ভিক্ষা করতেন সাজেদা।  স্থানীয়রা সকালে হাইওয়ের পাশে তার পড়ে থাকতে দেখে লাশ থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ভোরের দিকে কোনো এক অজ্ঞাত পরিবহনের ধাক্কায় সাজেদার মৃত্যু হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার। 

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।