২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় প্রাইভেটকার খাদে, ইডেন কলেজ ছাত্রী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছোট বোনসহ দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 10:48 PM

Updated : 28 Apr 2022, 11:21 PM

রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আনিকা (২২) রাজধানীর ইডেন কলেজের ছাত্রী ছিলেন। তিনি ব্রাহ্মণবারিয়ার সৈয়দ আনিসুর রহমানের মেয়ে।

আহতরা হলেন আনিকার ছোট বোন সৈয়দা জান্নাত (১৭) ও জান্নাতের সহপাঠী রাশেদুল হাসান ইফতি (১৮)।

পুলিশ জানিয়েছে, সৈয়দা জান্নাতকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাশেদুল হাসান ইফতিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছোট বোন ও বোনের সহপাঠীকে সঙ্গে নিয়ে চাঁদপুরে ঘুরতে যান আনিকা। ঢাকা ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়ার পাখির মোড়ে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকা মারা যান। 

ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাজালাল বাবুল বলেন, এই ঘটনায় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আনিকার লাশ এবং প্রাইভেট কারটি ভবেরচর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।